শেষ ঠিকানায় আমি
শেষ ঠিকানা কোথায় হবে
তা জানি না আমি!
অন্ধকার ঐ গোরের মাঝে
শুতে হবে জানি।
এই ধরার মাঝে স্বল্প সময়
ছোট্ট একটি গল্প,
মিছে মায়ায় জড়িয়ে থাকা
খুনসুটি ভাই অল্প।
বিধাতা মোর কপাল জুড়ে
লিখে দিয়েছেন যা,
এর বাইরে কভু কখনো কিছু
হবেনাকো অন্যতা।
এই পৃথিবীর ওই শুরু থেকে
সবকিছুরই আছে বুরহান,
হয়ে এসেছে, আর যা হবে ভাই
বলা আছে সব আল কুরআন।
তবুও মোরা করছি হাজার
হচ্ছি তাঁর অবাধ্য,
তিনি ছাড়া মোরে কে করিবে পাড়?
আছে কার সাধ্য?
তিনি থাকলে মোর প্রতি খুশি
পেতে পারি কিছু ছাড়,
এই পৃথিবীর বুকে কেবল ভরসা
মাথা নত করি বারবার।
তিনিতো আমার সৃষ্টিকর্তা
তিনিই মহান রব,
মানুষ ছাড়াও সদা ডাকে তাঁরে
পশু-পাখিরা কলরব।
যতদিন আছে দেহে মোর প্রাণ
ততদিন আছে মূল্য,
যত বড়ই হই না কেন আমি
সেদিন হব নাতো কারো সমতুল্য!
নিথর দেহ পরে রবে মোর
নামখানি হবে লাশ,
আমার ঘরের চারপাশে মাটি
ছাদ হবে দিয়ে বাঁশ।
মাঝখানে আমি থেকে গেছি যা
হিসেব হবে সেদিন,
চারপাশে মোর কেউ রবে না
হয়ে যাব পরাধীন।
হয়তো আমার ঠিকানা হবে
মসজিদের ঐ পাশে,
দিনের পর দিন চলে যাবে ভাই
কবর ঢেকে যাবে ঘাসে।
আপনজন সব পর হয়ে যাবে
সময়ের ব্যবধানে,
রেখে যাওয়া সব স্মৃতিগুলো
জানিনা থাকবে কোনখানে!
কর্মের ফল সাথে যাবে কেবল
দিবে নাতো কেউ ধার,
যা ইচ্ছে, তুমি তাই করো ভাই
পরপারে পাবে নাতো ছাড়।
এখনো তোমার সময় আছে
সঠিক পথে চলো,
সদয় করে রাখার এখনই সময়
নিজ মনকে এটাই বলো...
জীবনটা মোর দিয়ে রেখেছি
আল্লাহর কাছে বানা,
জানি নিশ্চয়ই মৃত্যু অনিবার্য
এটাই মোর শেষ ঠিকানা।
-মোঃ সানাউল্লাহ রিয়াদ
কবি ও লেখক-

কোন মন্তব্য নেই