মুসলিম জাতি ঘুমিয়ে
উড়ছে মানুষ আকাশ পানে দেখছে গোটা বিশ্ব,
নিরব বিবেক হতাশ গাজা ফিলিস্তিন আজ নিঃস্ব।
হাসপাতালে মারছে বোমা জীবন হচ্ছে শেষ,
এ নিয়ে কেউ বলছে না কথা মুসলিম কোনো দেশ।
শক্তিশালী ভেবে ভেবে সব কাটছে তাদের দিন,
আঙ্গুল তুলে বলেনি কথা শোধ হবে না ঋণ।
এই ভূমিতে হাশরে উঠবে সকল মানব জাতি,
সেই ভূমিতে জ্বলেনি ভাই রাত্রি বেলায় বাতি।
কেবল এই ভূমির মানুষ সবার ঈমান হবে শক্ত,
তবুও কেনো শিশুর ছিন্ন মাথা ফিলিস্তিন জুড়ে রক্ত?
মাত্র কয়েকদিনের মাথায় হলো ফিলিস্তিন ধ্বংসস্তূপ,
লাশের উপর হাসছে ইসরায়েল তবুও মুসলিম রাষ্ট্রগুলো চুপ।
সকল দেশে প্রতিবাদ সভা হচ্ছে বিক্ষোভ মিছিল,
তবুও তো থামছে না ভাই ইজরায়েলের মারা ঢিল।
তোমরা সবে পেটপুরে ভাই খাচ্ছো মজার খাবার,
ক্ষুধার জ্বালায় পানির অভাব বিস্ফোরণে ছারখার।
শহীদ সকল ভাই বোনেরা কখনো করবেনা ক্ষমা,
আমাদের সকল অক্ষমতা দিয়েছেন বুঝি জমা!
হাশরের মাঠে বলবে তাঁরা সাহায্যের বাড়ায়নি কেউ হাত,
রোদের তাপে দিন কেটেছে না খেয়ে কেটেছে রাত।
এখনোতো ভাই সময় আছে জেগে ওঠো গোটা বিশ্ব,
মুসলিমের ঐ আঙুল ইশারায় ইজরায়েল করব নিঃস্ব।
-কবি ও লেখক
মোঃ সানাউল্লাহ রিয়াদ
কোন মন্তব্য নেই