মঠবাড়িয়ার সাপলেজায় অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
সংগ্রাম’র স্বাস্থ্য কর্মসূচির আওতায় মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজারে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সংগ্রাম এর শাখা কার্যালয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) বরিশাল’র ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে আগত চিকিৎসকগণ এই চক্ষু সেবা প্রদান করেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে এ চক্ষু ক্যাম্পের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯ নং সাপলেজা ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুর রব মিয়া, সুন্দরবন এনজিও’র সমন্বয়ক মোঃ ইদ্রিস আলী মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগ্রাম’র পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মাসউদ সিকদার, ক্যাম্প ম্যানেজার মিজানুর রহমান, সংগ্রাম’র এরিয়া ম্যানেজার মোঃ জাকারিয়া মল্লিক।
সংগ্রাম আয়োজিত এ চক্ষু ক্যাম্পে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পে ২২২ জন রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ২১১ জনকে বিনামূল্যে ওষুধ ও ১৮ জন শিশু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ২২২জন রোগির মধ্য থেকে ২৩ জন রোগীকে সানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন- ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ হাসান।

কোন মন্তব্য নেই